প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২২, ১২:০৮
অ- অ+

জয়পুরহাটে মন্দিরের পুরাতন প্রতিমা বিসর্জন দিয়ে গোসল করার সময় ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাটে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

বুধবার দুপুরে জয়পুরহাটে রেল কলোনির কালী মন্দিরের পুরনো কালী প্রতিমা ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাটে বিসর্জন দিতে এসে দুই কিশোর নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস রাজশাহীর ডুবুরি দল ও জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ উদ্যোগে বুধবার রাতে দুই বার অভিযান চালিয়ে লাশ উদ্ধারে ব্যর্থ হয়। বৃহস্পতিবার সকালে তৃতীয় দফা উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- জয়পুরহাট সদরের স্টেশনরোড এলাকার মৃত বিশ্বজিৎ বাষ্পের ছেলে সনজিত বাষ্প (২৩) ও একই এলাকার পরশ রজকের ছেলে তন্ময় রজক (১৬)।

প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ পরিবার সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদরের রেল কলোনি কালী মন্দিরের পুরনো কালী প্রতিমা বিসর্জন দিতে আসেন ৭-৮ জন কিশোর ও যুবক। এসময় ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাটে কালী প্রতিমা বিসর্জন দেওয়া শেষে তারা নদীতে স্নান করছিল। নদীর গভীরতা বেশি থাকায় সাঁতার না জানায় দুজন নিখোঁজ হয়ে যায়। এরমধ্যে তন্ময় রজক এসএসসি পরীক্ষার্থী ও সনজিত বাষ্প উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে অধ্যায়নরত। এই রিপোর্ট লেখা পর্যন্ত তন্ময় ও সনজিতের মরদেহ উদ্ধারের পর পুলিশের প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ
বগুড়ায় আহত মুরগি নিয়ে বিচা‌রের দাবিতে থানায় গৃহবধূ 
অবশেষে ঘাটাইল হাসপাতালের টিএইচওকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি
মিরাজ শেখ ইস্যুতে সরকারি বাহিনীর সম্পৃক্ততার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা