সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন এখনও চালু হয় নাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, ১৫:২৩
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় নতুন পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার পেতে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।

নতুন ব্যবস্থায় সেই জটিলতা কমাতে অনলাইন আবেদন পদ্ধতি চালু করা হয়েছে। এ উদ্দেশ্যে একটি আলাদা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। আবেদন যাচাই ও অনুমোদনের পর দেশীয় গণমাধ্যমকর্মীরা নিজ নিজ সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকার ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন।

আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এর মাধ্যমে। আবেদনপত্রের সঙ্গে অফিসিয়াল প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

তবে ইসির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ইউআরএলটি এখনো চূড়ান্ত হয়নি। এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বিশেষ করে মোবাইলে ওটিপি ফিরতি মেসেজ আসছে না। সুতরাং এই অবস্থায় সকলকে রেজিস্ট্রেশন এর চেষ্টা না করার অনুরোধ জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়, পিস্তল প্রদর্শনে সতর্ক হওয়া উচিত: রাশেদ খান
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় মিলেছে
ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে বড় হার বাংলাদেশের
ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২, আহত ৩০