সাংবাদিক শফিকুল ইসলাম সোহাগের বাবা আর নেই

বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক শফিকুল ইসলাম সোহাগের পিতা মতি মিয়া (৭৫) আর নেই। তিনি শনিবার বার্ধক্যজনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া... রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। রাতে ভৈরবপুর মধ্যপাড়া কাদির বেপারী জামে মসজিদে তারাবী নামাজ শেষে জানাযার পর ভৈরব পৌর কবরস্থানে দাফন করা হবে।
মতি মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়াও বিএনপির মিডিয়া সেল, জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













