ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, ১০:৫৩
অ- অ+

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় ১৪০ জন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ইউনাইটেড স্টেট ডিপার্র্টমেন্ট অব ডিফেন্স। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, ইরানের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর থেকে মার্কিন সামরিক বাহিনীর প্রায় ১৪০ জন সদস্য আহত হয়েছেন। তাদের বেশিরভাগের আঘাত তুলনামূলকভাবে সামান্য।

তিনি বলেন, “অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর ১০ দিনের ধারাবাহিক হামলার সময় এই হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ১০৮ জন ইতোমধ্যে দায়িত্বে ফিরে গেছেন। আটজন গুরুতর আহত সেনা সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা পাচ্ছেন।”

এর আগে একজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানান, গুরুতর আহতদের মধ্যে কয়েকজন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। চলমান সংঘাতে এখন পর্যন্ত সাতজন মার্কিন সেনা নিহত হওয়ার তথ্যও পাওয়া গেছে।

এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মঙ্গলবার সংঘাতের সবচেয়ে ভয়াবহ দিন হতে পারে।

ভার্জিনিয়ার আর্লিংটনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ওই দিনে সবচেয়ে বেশি যুদ্ধবিমান ও বোমারু বিমান মোতায়েন করা হবে এবং হামলার মাত্রাও বাড়ানো হবে।

পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, “এই দিনই সবচেয়ে বেশি যোদ্ধা, সবচেয়ে বেশি বোমারু বিমান অংশ নেবে এবং সবচেয়ে বেশি হামলা পরিচালিত হবে।”

তবে তিনি জানান, যুদ্ধ শুরুর পর গত ২৪ ঘণ্টায় ইরানের পক্ষ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কমে এসেছে।

(ঢাকাটাইমস/১১ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা