ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েলের অন্যতম বিদ্যুৎকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৬, ০৮:২১
অ- অ+

ইসরায়েলের অন্যতম বৃহৎ বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী হাদেরা শহরে অবস্থিত এই স্থাপনাটি দেশটির জ্বালানি অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিবিসি-এর যাচাইকৃত একটি ভিডিওতে বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে সংস্থাটি নিশ্চিত করেছে, ভিডিওটি সাম্প্রতিক এবং ঘটনাস্থলটি হাদেরার ওই বিদ্যুৎকেন্দ্রই। ২০২২ সালে কয়লাচালিত কেন্দ্র থেকে গ্যাসচালিত স্থাপনায় রূপান্তরিত এই বিদ্যুৎকেন্দ্রটি ইসরায়েলের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি।

এদিকে ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন-এর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও বিদ্যুৎকেন্দ্রটির মূল অবকাঠামোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

হামলার বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার বা বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি। তবে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটিকে ইসরায়েল-এর কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৬ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হুতিদের দখলে পেরিম দ্বীপ, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ
গুলশানে নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম