দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরি ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫
অ- অ+

দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।

সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

(ঢাকাটাইমস/৬ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫
ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা: ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের করণীয়
আইনজীবী তালিকাভুক্তিতে বয়সসীমা নির্ধারণ: বৈষম্যহীন পেশাগত স্বাধীনতার পরিপন্থী