চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৪ জাহাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৮
অ- অ+

জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েলবাহী চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

বন্দর সূত্র জানায়, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে এই জাহাজগুলো গত কয়েক দিনে বন্দরে নোঙর করেছে। এর মধ্যে এলপিজিবাহী ‘গ্যাস চ্যালেঞ্জার’ ৩১ মার্চ থেকে ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে। মালয়েশিয়া থেকে আসা গ্যাস অয়েলবাহী ‘শান গ্যাং ফা শিয়ান’ ডিওজে-৬ জেটিতে অবস্থান করছে। এছাড়া নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ এবং চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ ৫ এপ্রিল বন্দরে পৌঁছেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এই জাহাজগুলোর পণ্য দ্রুত খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই সব জাহাজের পণ্য খালাস সম্পন্ন হবে। এর ফলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে।

(ঢাকাটাইমস/৬ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫
ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা: ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের করণীয়
আইনজীবী তালিকাভুক্তিতে বয়সসীমা নির্ধারণ: বৈষম্যহীন পেশাগত স্বাধীনতার পরিপন্থী