৭ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৬, ১৪:২৭
অ- অ+

দেশের বাজারে স্বর্ণের দাম কমা বাড়ার মধ্যেই রয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। নতুন এই দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, সমন্বিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত ৫২ দফা স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩০ বার দাম বাড়ানো হয়েছে, আর ২২ বার কমানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫
ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা: ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের করণীয়
আইনজীবী তালিকাভুক্তিতে বয়সসীমা নির্ধারণ: বৈষম্যহীন পেশাগত স্বাধীনতার পরিপন্থী