রাজবাড়ীতে ইয়াবাসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪২
অ- অ+

রাজবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে হালিম সরদার নামে এক আসামিকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা রয়েছে।

শুক্রবার সকালে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হালিম সরদার সদর উপজেলার সোনাকান্দর এলাকার মৃত. জলিল সরদারের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাজবাড়ী সদর থানার সোনাকান্দর লোকসেডগামী রাস্তার হারুন সিকদারের বন্ধ মুদিখানা দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর থেকে হালিম সরদারের দখল থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তাকৃত আসামির বিরুদ্ধে এসআই শিমুল শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার হালিম সরদারের বিরুদ্ধে হত্যা, মারামারি ও মাদকসহ ১০টি মামলা রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২, আহত ৩০
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা-লুটপাট, গ্রেপ্তার ১২০০