বৃহত্তর যশোর ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতির নতুন সভাপতি মোশারফ, সম্পাদক লিয়াকত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৬, ২১:৪৬
অ- অ+

বৃহত্তর যশোর ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী মো. মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোরগ প্রতীকের প্রার্থী মো. নূর মোহাম্মদ (লিয়াকত)।

শনিবার বৃহত্তর যশোর ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সদস্যদের ব্যাপক অংশগ্রহণ ছিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটগ্রহণ শেষে বিভিন্ন পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

অন্যান্য পদে আরও যারা নির্বাচিত হয়েছেন

সহ-সভাপতি আনারস প্রতীকের প্রার্থী মো. মহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন, দোয়েল পাখি প্রতীকের প্রার্থী মো. রিপন শেখ, কাতল মাছ প্রতীকের প্রার্থী মো. সাইফুল ইসলাম, কাপপিরিচ প্রতীকের প্রার্থী মো. সোহাগ মিয়া, হারিকেন প্রতীকের প্রার্থী কে এম জিয়াউর রহমান, উড়োজাহাজ প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন আহমেদ, হরিণ প্রতীকের প্রার্থী মো. আনিচুর রহমান, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. রবিউল আলম ও হাতঘড়ি প্রতীকের প্রার্থী মো. নুরুল ইসলাম মিনা।

নবনির্বাচিত কমিটির সদস্যরা সমিতির কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নির্বাচন কমিটির কর্মকর্তারা জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফল সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী প্রকাশ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে বড় হার বাংলাদেশের
ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২, আহত ৩০
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২