পল্লবীতে গালকাটা রাব্বি গ্রুপের গুলিতে সন্ত্রাসী ‘গণ্ডার’ আহত

রাজধানীর পল্লবী এলাকার মহিলা কলেজের সামনের সড়কে সন্ত্রাসীদের গুলিতে হৃদয় ওরফে গণ্ডার (২৫) নামে একজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে রাতে পল্লবীর মিরপুর সেকশন ১২ এর ই ব্লকের ৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে। আহত গন্ডারও একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে জানা গেছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছে পল্লবী থানার একটি সূত্র।
জানা গেছে, প্রথমে গন্ডারকে গুলি করা হয়। পরে সন্ত্রাসীরা তার সহযোগী আব্দুল্লাহকে তুলে নিয়ে যায়। তবে সেই আব্দুল্লাহর এখন পর্যন্ত কোন খোঁজ মেলেনি। সন্ত্রাসীদের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলির ঘটনা ঘটে বলে এলাকাবাসী মনে করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এই গুলির ঘটনায় রাব্বি ওরফে গালকাটা রাব্বি (২৬) ও তার সহযোগীরা জড়িত। সেই সঙ্গে এ গুলির অপারেশনে ছিল রাব্বি ওরফে গালকাটা রাব্বির অপর সহযোগী আকাশ ওরফে টান আকাশ (৩০), পারভেজ ওরফে রেপার পারভেজ(২৪) ও আলামিন(২৫)। এ ঘটনার পরপরই খবর পেয়ে সেখানে ছুটে যান পল্লবী থানা পুলিশ। কিন্তু তারা আহত ব্যক্তিকে উদ্ধার করতে সম্ভব হলেও বাকীদের ধরতে পারেনি।
আরও জানা গেছে, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরে গতকাল রাতে একা পেয়ে হৃদয় ওরফে গন্ডাকে রাব্বি গ্রুপের লোকজন গুলি করে। তাদের টার্গেট ছিল তাকে হত্যা করা কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছেন হৃদয়।
তবে এ বিষয়ে পল্লবী থানার ওসি ও জোনের এডিসিকে একাধিকবার করলেও তারা সাড়া দেননি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































