খুলনায়
সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, ফায়ারের ১২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রকাশিত : ১১ জুন ২০২৬, ২৩:১২| আপডেট : ১১ জুন ২০২৬, ২৩:২২

খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ৯টা ৩৩ মিনিটের দিকে হাসপাতালটিতে আগুন লাগে।
প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ১২টি ইউনিট কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সোয়া এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







