বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আজ ১৪তম

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ১৫৯ স্কোর নিয়ে আজ শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ু মান সূচকে ঢাকার স্কোর ৯৭, যা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত।
শুক্রবার (২৮ জুন) সকাল ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য জানা যায়।
বায়ুদূষণে এ দিন বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৫৭। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী ও সবচেয়ে বড় শহর জাকার্তা, এই শহরের স্কোর ১৫২। ১৩৪ ও ১২৫ স্কোর নিয়ে তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে মিশরের কায়রো ও চিলির রাজধানী সান্তিয়াগো শহর।
উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































