শিরোনাম :

কর ফাইল অডিট নিয়ে প্রতারণা, এনবিআরের কঠোর সতর্কতা ও ৪ নির্দেশনা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৬, ১২:০০
অ- অ+

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের সতর্ক করে জানিয়েছে, একটি প্রতারক চক্র কর নথি (ফাইল) অডিটে পড়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

আজ রবিবার (৫ জুলাই) এনবিআর-এর রাজস্ব ভবন থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি করদাতাদের মোবাইল নম্বরে যোগাযোগ করে নিজেদের এনবিআর কর্মকর্তা পরিচয় দিচ্ছে এবং অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ দাবি করছে।

এনবিআর স্পষ্ট করে জানিয়েছে, অডিট সংক্রান্ত কোনো প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগের কোনো সুযোগ নেই। কর নথি অডিটের জন্য নির্বাচন হলে তা কেবলমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে করদাতাকে জানানো হয়।

প্রতিষ্ঠানটি করদাতাদের জন্য চার দফা নির্দেশনা দিয়েছে—

প্রথমত, লিখিত নোটিশ ছাড়া কোনো ধরনের যোগাযোগকে বৈধ হিসেবে গণ্য করা যাবে না। এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে অডিট সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করেন না।

দ্বিতীয়ত, কর বা ফি পরিশোধ কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগত অ্যাকাউন্ট, বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।

তৃতীয়ত, সন্দেহজনক ফোন কল, এসএমএস বা ইমেইল পেলে করদাতাদের বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

চতুর্থত, প্রতারকচক্রের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা এবং সংশ্লিষ্ট ফোন নম্বর সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআর আরও জানিয়েছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সবাইকে ব্যক্তিগত অর্থ ও তথ্য সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
আনসারের তৎপরতায় হৃদরোগ হাসপাতালে দালাল আটক
বটবাহিনীর গ্রাসে ডিজিটাল বাংলাদেশ: সমাজ ও রাষ্ট্রের নতুন আপদ
ইউএনকপস সম্মেলনে যোগ দিতে আইজিপির যুক্তরাষ্ট্র যাত্রা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা