আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজন গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৬, ১৭:০৫
অ- অ+

রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছোরা, কুড়াল ও শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্ণেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) এবং মো. নাহিদুল (২৫)।

পুলিশ জানায়, বুধবার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানার একটি দল জানতে পারে, শেখেরটেক ৭ নম্বর সড়কের ব্রিজের ঢালে কয়েকজন ব্যক্তি সামুরাই, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালানো হলে পালানোর চেষ্টা করার সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি লোহার চাপাতি, একটি স্টিলের ছোরা, দুটি স্টিলের চাপাতি, একটি লোহার কুড়াল এবং একটি লোহার শাবল উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন। তাদের মধ্যে মাইন উদ্দিনের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় দুটি, ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় একটি এবং সাইদের বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলা রয়েছে।

এ ঘটনায় আদাবর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার সাতজনকে আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা