বংশালে আলুবাজারে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬, ১০:২৪
অ- অ+

রাজধানীর পুরান ঢাকার বংশাল থানাধীন আলুবাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ‘আরমান’ নামের ওই সেলুনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত দগ্ধদের উদ্ধার করেন। পরে রাত দেড়টার দিকে তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে সেলুনে চুল কাটাতে আসা কয়েকজন গ্রাহক এবং সেলুনের কর্মচারী রয়েছেন। আহতরা হলেন- মো. ফারুক (৩৫), মো. রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), মো. রফিক (২৫), শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) ও শাকিব (১৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বংশালের একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে।

তিনি বলেন, আহতদের মধ্যে শমসেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ এবং শাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

চিকিৎসক আরও জানান, দগ্ধ ১০ জনের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শাকিবের দগ্ধের পরিমাণ কম হওয়ায় তাকে ভর্তি না করে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেলুনের এসি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কী কারণে এসিতে বিস্ফোরণ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেপ্তার, মামলা ৫৮
হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যার হুমকি আইআরজিসির সাবেক কমান্ডারের
‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, ফাইনালের টিকিট কার হাতে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা