আসামের ১৬ জেলায় বন্যায় ১০ জনের মৃত্যু, ৩ লাখ মানুষ পানিবন্দি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, ১৪:৫৬
অ- অ+

ভারতের সীমান্তবর্তী রাজ্য আসামের ১৬ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যাকবলিত ৭৯৪টি গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজারের বেশি মানুষ।

আসাম রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, রাজ্যের ৩৫ জেলার মধ্যে শিভাসগর, চারাইদিও, জোরহাট, ডিব্রুগড়, সনিতপুর, বিশ্বনাথ, গোলাঘাট, ধেমাজি, নাগাঁও, কারবি আঙলং, কাছাড়, উদলগুড়ি, চিরাং, কামরূপ ও কামরূপ মেট্রোসহ মোট ১৬টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনটি জেলা হলো শিভাসগর, যেখানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৭২৭ জন। চারাইদিও জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৪১৫ জন এবং জোরহাটে ৫০ হাজার ৯৮৭ জন মানুষ বন্যার কবলে পড়েছেন।

এএসডিএমএ জানিয়েছে, আপার আসামের বিস্তীর্ণ আবাসিক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বন্যার কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯ হাজার ১০০ হেক্টর কৃষিজমির ফসল ডুবে গেছে।

সংস্থাটি আরও জানায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ব্রহ্মপুত্র, বুরহিদিহিং, দিসাং, ধানসিঁড়িসহ আসামের প্রায় সব প্রধান নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।

দুর্গত মানুষের সহায়তায় বন্যাকবলিত জেলাগুলোতে ১০১টি ত্রাণশিবির খোলা হয়েছে। বর্তমানে এসব শিবিরে ৯ হাজার ৬০৬ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

এদিকে বন্যাদুর্গত এলাকায় আটকে পড়া মানুষের উদ্ধারে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ উদ্ধারকারী দল কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

(ঢাকাটাইমস/২১ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা
মাদক-সন্ত্রাস দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ ঢাকা রেঞ্জ ডিআইজির
ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি জাহিদুল হাসান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা