ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ববাজারে তেলের দামে নতুন করে উল্লম্ফন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৬, ০৯:২৬
অ- অ+

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের হামলার পর বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম ৩০ সেন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক হামলা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ অব্যাহত রয়েছে।

বাজারে ক্রেতা ও বিক্রেতাদের লেনদেন তুলনামূলক কম থাকলেও সংঘাত ঘিরে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এর ফলে তেলের দাম টানা ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে।

জ্বালানি বাজার বিশ্লেষকদের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক সংকট দীর্ঘায়িত হলে এবং হামলা-পাল্টা হামলার মাত্রা আরও বাড়লে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বৃদ্ধি পেতে পারে। এতে বিশ্ব অর্থনীতি, পরিবহন খাত এবং জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও তীব্র হতে পারে।

(ঢাকাটাইমস/২২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের সব মাদরাসায় চারটি ফুটবল দল গঠনের নির্দেশ
সবুজবাগে বিএনপির কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
নাটোরে রূপপুরগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, রুশ নাগরিকসহ আহত ১২
ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা