বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৬, ০৮:৩১| আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৮:৪২
অ- অ+

আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। তেলের দাম কমে আসা, আগামী সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে মুদ্রাস্ফীতি নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে মূল্যবান এই ধাতুর দাম কিছুটা বেড়েছে।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫২ দশমিক ৭৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০ দশমিক ৮০ ডলারে স্থির হয়।

বার্তা সংস্থা রয়টার্সকে মূল্যবান ধাতু ব্যবসায়ী তাই ওং বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলে স্বর্ণবাজারে অস্থিরতা বাড়তে পারে। তবে তার মতে, স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে—এমন প্রত্যাশাও বাজারকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২৩ শতাংশ কমেছে। যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতির চাপ দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে রাখতে পারে—এমন আশঙ্কায় স্বর্ণের দামে চাপ তৈরি হয়। যদিও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়, তবে সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হওয়ায় স্বর্ণের চাহিদা কিছুটা কমে যায়।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ১১ ডলারে উঠেছে। তবে প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৫৮৭ দশমিক ১৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২৩৯ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।

এদিকে দেশের বাজারেও স্বর্ণের দাম উচ্চ পর্যায়ে রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জেন-জি আন্দোলনে কাঁপছে ভারত, ভাইরাল প্রতিবাদের চাপে মোদি সরকার
ভারতে মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু
দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ইউরোপে নজিরবিহীন ভয়াবহ দাবানল, স্পেনে জরুরি অবস্থা ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা