বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৬, ০১:১৩
অ- অ+

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিন। এক বছরের চুক্তিতে গ্রেড-১ পদপর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(১) অনুযায়ী কাজী জেসিনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়াকে তালাক দিয়ে তানজিনাকে বিয়ে! অতিরিক্ত পুলিশ সুপার হান্নানুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
নারীকে হেনস্তার ভিডিও করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতন
বনানীতে স্বর্ণ কিনতে গিয়ে ৫৭ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা