বেড়ে যত হল মিল্কভিটা দুধের লিটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ১৮:০৫
অ- অ+

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) দুধের দাম বেড়েছে। প্রতিষ্ঠানটির স্ট্যান্ডার্ড তরল দুধের এক লিটারের প্যাকেটের দাম ১০ টাকা বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। নতুন দাম গত ৫ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

মিল্কভিটার নতুন মূল্য তালিকা অনুযায়ী, স্ট্যান্ডার্ড তরল দুধের ৫০০ মিলিলিটারের প্যাকেটের দাম ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। আর টোনড মিল্কের ৫০০ মিলিলিটারের প্যাকেটের দাম ৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫ টাকা।

কাঁচা তরল দুধ, জ্বালানি ও উৎপাদন উপকরণের দাম বাড়ায় দুধের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে মিল্কভিটা কর্তৃপক্ষ।

মিল্কভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল গণমাধ্যমকে বলেন, প্রতি লিটার দুধের উৎপাদন ব্যয় ১১ থেকে সাড়ে ১১ টাকা বেড়েছে। উৎপাদন ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানকে লাভজনক রাখা, অথবা অন্তত ব্যয় ও আয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার স্বার্থে দুধের দাম বাড়ানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
আখেরি চাহার সোম্বায় ছুটি পাবেন না যারা
রাজশাহীতে মাদক উদ্ধার অভিযানে ঘুষ নিয়ে আসামি ছাড়ার চাঞ্চল্যকর অডিও ফাঁস: নেপথ্যে সিন্ডিকেট
রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা