কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে নিহত ৯ বাংলাদেশি: পুলিশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ১৩:৪৭
অ- অ+

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে কলকাতা পুলিশ। একই তথ্য দিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।

আজ বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ২টার দিকে মির্জা গালিব স্ট্রিটের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘হোটেল শিখা ইন’-এ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন।

কলকাতা পুলিশ জানিয়েছে, নিহত ৯ জনই বাংলাদেশের নাগরিক। তারা চিকিৎসার জন্য ভারতে গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন। আহতদের দ্রুত উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

হোটেলের এক আবাসিক অতিথি মো. রফিকুল ইসলাম জানান, রাতে হঠাৎ তৃতীয় তলায় আগুন দেখতে পান তারা। পরে মুহূর্তের মধ্যে ভবনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। সরু প্রবেশপথ এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

ঘটনাস্থল কলকাতা দমকল বাহিনীর সদর দপ্তরের কাছাকাছি হওয়ায় খবর পাওয়ার পর দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে শুরু হয় উদ্ধার অভিযান।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পাঁচতলা ভবনে বিভিন্ন নামে আরও কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে মূলত বাংলাদেশ থেকে যাওয়া পর্যটক ও চিকিৎসাপ্রত্যাশীরা অবস্থান করেন। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে মোট কতজন ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ও আহতদের পরিচয় এবং অগ্নিকাণ্ডের বিস্তারিত কারণ নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় দলের সাবেক পেসার শফিউল ইসলাম মা হারালেন
আগুন লাগতেই ফাঁদে পরিণত হয় কলকাতার হোটেল, ছিল না জরুরি বহির্গমন
কলকাতার হোটেল ট্র্যাজেডি: নিহত ৯ বাংলাদেশিই চিকিৎসার জন্য গিয়েছিলেন
চাকরি বিধি লঙ্ঘনে বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা