স্বামীর মরদেহ দেখতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ০৮:৫১
অ- অ+

স্বামীর মরদেহ দেখতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার কলাবাগানের বাসার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।

তিনি জানান, বুধবার (১৯ আগস্ট) দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের সময় নির্ধারণ করা হয়েছে।

জেল সুপার বলেন, কারাগারের নিয়ম অনুযায়ী কড়া নিরাপত্তার মধ্যে পুলিশি পাহারায় তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে। নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হবে।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।

দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সল জানান, প্যারোলে মুক্তির পর দীপু মনি ঢাকার কলাবাগানের বাসায় যাবেন। সেখানে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হয়েছে। ওই বাসাতেই মরহুম তৌফিক নেওয়াজের সঙ্গে দীপু মনির প্রথম দেখা হয়েছিল বলে জানান তিনি।

পরে গুলশান আজাদ মসজিদে তার জানাজা এবং বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন দীপু মনি। এরপর তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তিনি দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি করবে ডিএমপি: কমিশনার
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ
গাজীপুরে প্রস্রাব করতে গিয়ে বিস্ফোরক হাতে তুলে বিপদে ব্যবসায়ী, বিস্ফোরণে বিচ্ছিন্ন চার আঙুল
বিএসএফের আটক থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরাল বিজিবি