শুক্রবারেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৭
অ- অ+

শুক্রবার ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

সূচকের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। শহরটির বায়ুমানের স্কোর ছিল ১৮১, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমান ওঠানামা করতে পারে।

একই সময়ে তালিকার শীর্ষে থাকা সিঙ্গাপুরের সিঙ্গাপুর শহরেও বায়ুদূষণের ভয়াবহ চিত্র দেখা গেছে। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৩৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এদিকে, শুধু ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর নয়, তালিকায় এমন আরও ১০টি শহর রয়েছে। এগুলো হলো- ইন্দোনেশিয়ার জাকার্তা, পাকিস্তানের লাহোর, মালয়েশিয়ার কুয়ালালামপুর, আরব আমিরাতের দুবাই, ইতালির মিলান, ভারতের কলকাতা, মুম্বাই ও দিল্লি, বাহরাইনের মানামা এবং ভিয়েতনামের হেনোয় শহর।

আর বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, তালিকায় এমন শহর রয়েছে ১৩টি। এগুলো হলো- ভিয়েতনামের হো চি মিন, ইরাকের বাগদাদ, ইসরাইলের তেল আবিব-ইয়াফো ও জেরুজালেম, ইন্দোনেশিয়ার মেদান, কুয়েতের কুয়েত সিটি, কাতারের দোহা, আজারবাইজানের বাকু, কঙ্গোর কিনশাসা, পাকিস্তানের করাচি, নেপালের কাঠমান্ডু, চীনের হাংজু এবং উজবেকিস্তানের তাসকেন্ত।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বায়ুর মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের বায়ু সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ঝুঁকি বেশি।

ঢাকার বায়ুদূষণের পেছনে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও ধুলাবালিসহ বিভিন্ন কারণকে দায়ী করা হয়। এসব দূষণকারী উপাদান বায়ুর মানের অবনতি ঘটিয়ে নগরবাসীর স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শ্বাসকষ্ট, অ্যালার্জি ও ফুসফুসের বিভিন্ন সমস্যা এই বায়ুদূষণের কারণে বাড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ, যানবাহনের নির্গমন কমানো এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিবেশবিষয়ক নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ঢাকার বায়ুর মান উন্নয়নে উদ্যোগ নেয়া প্রয়োজন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে: জামায়াত
বিয়ের একদিন আগে ডেঙ্গু উপসর্গে বরের মৃত্যু
ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র