গুলশানের পেয়ারি তেহারিকে এক লাখ টাকা জরিমানা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬, ২৩:৫৩
অ- অ+

রাজধানীর গুলশান-১-এর পেয়ারি তেহারি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রান্নাঘরের মেঝে নোংরা থাকা, লেবেলবিহীন পাত্রে মসলা ও আচার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় রেস্টুরেন্টটিকে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার রেস্টুরেন্টটিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।

অভিযানকালে রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া রান্নার মসলা ও আচার লেবেলবিহীন, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষণ করা হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ দেখাতে পারেনি। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্টটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, কর্তৃপক্ষের অন্যান্য কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, ২ পুলিশ সদস্য আহত
দুর্গাপূজা ঘিরে কোনো হুমকি নেই, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি: এসআরবি ডিজি
গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে হয়রানি, বিচারক আরিফুল সাময়িক বরখাস্ত
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা