পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করবে পুলিশ: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৬, ০০:৩৫
অ- অ+

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে পুলিশের কাছে সুনির্দিষ্ট কোনো হুমকি বা আশঙ্কার তথ্য নেই। তবে এ কারণে নিরাপত্তায় কোনো শিথিলতা দেখানো হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে পুলিশ সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, পূজামণ্ডপে নাশকতা বা ভীতি সৃষ্টির কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশকে সতর্ক থাকতে হবে। সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও নিরাপত্তায় শিথিলতার সুযোগ নেই।

ডিএমপি কমিশনার জানান, ঢাকা মহানগরীতে ২৫৭টি পূজামণ্ডপ রয়েছে। নিরাপত্তার দায়িত্ব বণ্টনের সুবিধার্থে এগুলোকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ—এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে নয়টি মন্দির অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত।

তিনি বলেন, নিরাপত্তার দায়িত্ব বণ্টনে শ্রেণিবিন্যাস করা হলেও পুলিশের কাছে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তাই সমান গুরুত্বপূর্ণ।

নিরাপত্তা জোরদারে প্রযুক্তির ব্যবহারের কথা তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা রয়েছে। যেসব মণ্ডপে ক্যামেরা ছিল না, সেসব মণ্ডপের কমিটির সঙ্গে আলোচনা করে ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। মণ্ডপগুলোর সিসিটিভি ক্যামেরা ডিএমপির নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সার্বক্ষণিক বডি-অন ক্যামেরা ব্যবহার করবেন। এসব ক্যামেরার সরাসরি সংযোগের মাধ্যমে ডিএমপির নিয়ন্ত্রণকক্ষ থেকে ২৪ ঘণ্টা পূজামণ্ডপের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, ২ পুলিশ সদস্য আহত
দুর্গাপূজা ঘিরে কোনো হুমকি নেই, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি: এসআরবি ডিজি
গুলশানের পেয়ারি তেহারিকে এক লাখ টাকা জরিমানা
গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে হয়রানি, বিচারক আরিফুল সাময়িক বরখাস্ত