কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৬, ১৬:২৯
অ- অ+

কুড়িগ্রামের উলিপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া পানিতে পড়ে অসুস্থ হওয়ায় ১৫ মাস বয়সি এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের পর থেকে পৃথকভাবে উপজেলার তিনটি ভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো— উলিপুর পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে আরমান (৪) এবং তবকপুর ইউনিয়নের উমানন্দ গ্রামের নুর আলমের ছেলে মাসুদ রানা (৩)।

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পর বাড়ির পাশে খেলার সময় পরিবারের অজান্তে পাশের পুকুরে পড়ে যায় মাসুদ রানা। তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একইভাবে উপজেলার পশ্চিম নাওডাঙ্গা গ্রামে বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে নিখোঁজ হয় চার বছরের শিশু আরমান। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের দোকলাপাড়া গ্রামে পুকুরে পড়ে গুরুতর অসুস্থ শিশু সুমাইয়া খাতুনকে (১৫ মাস) কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। সুমাইয়া রেজওয়ান ইসলামের মেয়ে।

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তানজিরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু ঘটেছিল। আহত অন্য শিশুকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি
চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরায় আলোচিত সোয়া কোটি টাকা ছিনতাই: ডিবি রিমান্ডে সাগরের তথ্যে মিলল ব্যবহৃত মোটরসাইকেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা