শেরপুরের তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের অনুরোধ সংসদ সদস্যের

নিজস্ব প্রতিবেদক, শেরপুর
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০
অ- অ+

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা, সদর সার্কেলের পুলিশ সুপার নাসরিন আক্তার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাকে জরুরি ভিত্তিতে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির কাছে পাঠানো এক চিঠিতে ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সহায়তা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। চিঠিতে তাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর পক্ষে অবস্থান নেওয়ারও অভিযোগ করা হয়।

চিঠিতে সংসদ সদস্য বলেন, তার নির্বাচনী এলাকা শেরপুর সদর। ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগ রয়েছে। পাশাপাশি ‘ফ্যাসিস্টদের’ বিভিন্ন সভা-সমাবেশ-মিছিলে সহায়তা এবং জামায়াতে ইসলামীর পক্ষে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া জাতীয় নির্বাচনে ওই কর্মকর্তারা সরাসরি জামায়াতে ইসলামীর পক্ষে অবস্থান নিয়েছিলেন বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং শেরপুর সদরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের দ্রুত প্রত্যাহারের প্রয়োজনীয়তার কথা বলা হয়।

চিঠিতে শেরপুর সদরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্ত কর্মকর্তাদের প্রত্যাহার করে তাদের স্থলে দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তা পদায়নের জন্য ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

চিঠির নিচে ময়মনসিংহ রেঞ্জের তৎকালীন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান একটি নোটে ‘এসপি অপস্’ এবং ‘অনুসন্ধান প্রতিবেদন দাখিল করুন’ উল্লেখ রয়েছে। নোটটির তারিখ হিসেবে চলতি বছরের ১৬ জুন লেখা আছে।

তবে চিঠিতে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4