সৌদি প্রবাসীদের জন্য ই-পাসপোর্টে জরুরি নির্দেশনা, বায়োমেট্রিকে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬
অ- অ+

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক তথ্য দেওয়ার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে। আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনকারীর বায়োমেট্রিক গ্রহণ করা হবে না।

দূতাবাস জানায়, আবেদনকারীদের অতিরিক্ত উপস্থিতির কারণে দূতাবাস কার্যালয় ও আশপাশের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিড় নিয়ন্ত্রণ ও সেবার শৃঙ্খলা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ই-পাসপোর্টের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে আগ্রহীদের দূতাবাসের নিজস্ব পোর্টালের মাধ্যমে আগাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হতে বলা হয়েছে।

তবে যেসব আবেদনকারীর বায়োমেট্রিক দেওয়ার তারিখ ও সময় ইতোমধ্যে নিশ্চিত হয়েছে, তাদের নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই। তারা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

ভিড় এড়িয়ে প্রবাসীদের সুশৃঙ্খলভাবে সেবা দেওয়ার লক্ষ্যে দূতাবাসের নির্ধারিত নীতি ও নির্দেশনা মেনে চলার জন্য সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/৭ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4