জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৬, ১৮:০১
অ- অ+

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার। শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

আজ বুধবার (৫ আগস্ট) সকালে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা এবং বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে জুলাই শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

ভূমিমন্ত্রী আরো বলেন, আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। আন্দোলনের সব শহীদ পরিবার ও আহতদের সার্বিক কল্যাণে সরকার সব সময় পাশে রয়েছে এবং তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে কাজ করছে।

শহীদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা একটি সুখী-সমৃদ্ধি এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে শহীদ হয়েছিলেন, সেই সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।’

উপস্থিত শহীদ শাকিব আঞ্জুমের বাবা বলেন, ‘আমি আমার সন্তান হত্যার বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

এর আগে ভূমিমন্ত্রী জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে জুলাই শহিদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা প্রমুখ।

আজ সকাল থেকেই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক নিয়ে ভিড় জমান হাজার হাজার মানুষ। স্মৃতিস্তম্ভের আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

(ঢাকাটাইমস/৫আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন 
দেশে এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ ভালো: মন্ত্রীকে অপারেটররা
চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান