শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে তারেক রহমানের শোক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২০
অ- অ+

দুবাইয়ের উপ-শাসক পরিবারের সদস্য শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেইজে তিনি এ শোক জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘হিজ হাইনেস শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুর খবর জেনে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ যেন তাঁর অসীম রহমতে মরহুমকে আশীর্বাদ করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।’

উল্লেখ্য, শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উপ-শাসক পরিবারের সদস্য ও দুবাই পুলিশের উপ-চেয়ারম্যান ছিলেন। সেই সাথে তিনি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই। তার মৃত্যুতে সোমবার থেকেই দুবাইয়ে ১০ দিনের সরকারি শোক পালন করা হবে। এ সময় পুরো আমিরাতে পতাকা অর্ধনমিত রাখা হবে। দুবাই মিডিয়া অফিসও বিষয়টি নিশ্চিত করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত