ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১:২১
অ- অ+

ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে পুরো বিশ্বকে দেশটির সম্পূর্ণ অর্থনৈতিক বিচ্ছিন্নতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ এবং সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করা পর্যন্ত ইরানকে সম্পূর্ণ বয়কট করতে হবে। এসময় ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেবেন না বলে ঘোষণা দেন ট্রাম্প।

ভাষণে ইরানের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে ট্রাম্প বলেন, এই সন্ত্রাসী শাসনব্যবস্থা বাজে আচরণ করছে কারণ তারা শক্তিশালী বা আত্মবিশ্বাসী; তা নয়, বরং তারা অত্যন্ত দুর্বল ও মরিয়া হয়ে পড়েছে। তিনি আরও যোগ করেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে খুব শীঘ্রই ইরানভিত্তিক গত ৫১ বছরের দীর্ঘ হুমকি থেকে মুক্ত এক নতুন বিশ্ব দেখতে পাব।

প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, তিনি কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবেন না। মধ্যপ্রাচ্যে দেশটির অতীতের ভূমিকার উল্লেখ করে তিনি বলেন, গত ৫১ বছর ধরে এই ইরানি শাসকগোষ্ঠী রক্তপাত ও গণহত্যার মাধ্যমে শাসন চালিয়ে আসছে; পুরো মধ্যপ্রাচ্য ও তার বাইরেও মৃত্যু, ধ্বংসলীলা এবং বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়েছে। তারা মধ্যপ্রাচ্যের একটি গুন্ডা বা ত্রাস ছিল, কিন্তু তারা আর তা নেই।

কূটনৈতিক চেষ্টার ব্যর্থতার কথা তুলে ধরে ডোনাল্ড ট্রাম্প বলেন, গত বছর দায়িত্ব নেওয়ার পরই আমি অবিলম্বে ইরানের সাথে আলোচনা শুরু করি। পারমাণবিক কর্মসূচি এবং সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধের বিনিময়ে তাদের পূর্ণাঙ্গ অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে। তারা একেবারেই তা মানতে রাজি হয়নি; যা ছিল তাদের একটি মস্ত বড় ভুল। সূত্র: আল জাজিরা

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত