ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ১০ হুথি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৮
অ- অ+

ইয়েমেনের তাইজ ও আল-জাওফ প্রদেশে সৌদি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার দাবি করেছে হুথি-ঘনিষ্ঠ গণমাধ্যম। এছাড়াও ১৪ জন আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রিয়াদের চালানো হামলায় তাইজে আটজন বেসামরিক নাগরিক নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া আল-জাওফে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সাম্প্রতিক সপ্তাহগুলোতে লোহিত সাগরের উপকূল ও কৌশলগত বাব আল-মান্দাব প্রণালি নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে দ্রুতগতিতে অভিযান চালিয়েছে। পাশাপাশি তারা সৌদি আরবের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও অব্যাহত রেখেছে।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করে নেওয়ার পর থেকেই বিপর্যস্ত ইয়েমেনে এই যুদ্ধ শুরু হয়। গত জুলাই মাসে চার বছরের যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে চলমান লড়াইয়ে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সূত্র: এএফপি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত