প্রবল স্রোতে ভেসে গিয়ে কাজাখস্তানের ৯ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:১০
অ- অ+

কাসপিয়ান সাগরে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে কাজাখস্তানের অন্তত ৯ সেনা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর আনাদোলুর।

কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্তাউ অঞ্চলে একটি যুদ্ধকালীন প্রশিক্ষণ মিশন চলাকালে এই দুর্ঘটনা ঘটে। আকস্মিক আবহাওয়ার অবনতি এবং প্রচণ্ড বাতাসের কারণে সেনারা দুর্ঘটনার কবলে পড়েন।

বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৯ জন সেনাসদস্য সাগরে ভেসে যান।’ এর মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং উদ্ধার অভিযান সমন্বয় করতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী দৌরেন কোসানভের নেতৃত্বে একটি বিশেষ দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, ‘উদ্ধার অভিযানের অগ্রগতি এবং সেনাসদস্যদের শারীরিক অবস্থা সংক্রান্ত বিস্তারিত তথ্য যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত