আফ্রিকার মালিতে তিনজন শহিদ বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২
অ- অ+

আফ্রিকার মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী তিন বাংলাদেশি শান্তিরক্ষীর ৯ম শাহাদাতবার্ষিকী আজ। বিশ্বশান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়ে ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শহিদ হন বাংলাদেশ সেনাবাহিনীর তিন সদস্য।

শহিদ সেনাসদস্যরা হলেন—সার্জেন্ট মো. আলতাফ হোসেন (ইএমই), ল্যান্স কর্পোরাল জাকিরুল আলম শিকদার (আর্টিলারি) এবং সৈনিক মো. মনোয়ার হোসেন (ইস্ট বেঙ্গল)।

২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ একটি অপারেশন পরিচালনার সময় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলার শিকার হন তারা। দায়িত্ব পালনকালে দেশের জন্য প্রাণ উৎসর্গ করা এই তিন সেনাসদস্য বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদানের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন।

তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে গিয়ে আত্মোৎসর্গকারী এই বীর শান্তিরক্ষীদের প্রতি জানানো হয়েছে বিনম্র শ্রদ্ধা।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত