শক্তিশালী গেমিং ল্যাপটপ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৮, ১০:২৭
অ- অ+

দেশের বাজারে এলো এইচপির শক্তিশালী কনফিগারেশনের গেমিং ল্যাপটপ। মডেল এইপি ওমেন ১৭-এএন২৩টিএক্স।

ওমেন সিরিজের এই ডিভাইসটি নোটবুক পিসি। আকর্ষণীয় ডিজাইনের এই মেশিনে রয়েছে ইনটেলের সপ্তম প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর। এরক ক্লক স্পিড ২.৮ থেকে ৩.৮ গিগাহার্জ।

১৬ জিবি ডিডিআর ৪ র‌্যাম সমৃদ্ধ ল্যাপটপটিতে ১ টেরাবাইট হার্ডডিস্ক এবং ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ রয়েছে।

ল্যাপটপটিতে ১৭.৩ ইঞ্চির ডায়াগোনাল ফুল এইচডি এলইডি ডিসপ্লে রয়েছে। গ্রাফিক্সের জন্য রয়েছে এনভিডিয়া জিওফোর্স ৮ জিবি গ্রাফিক্স কার্ড।

জেনুইন উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপটি কালো ও লাল রঙে পাওয়া যাবে।

দেশের বাজারে ল্যাপটপটির মূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্রেতা-বিক্রেতার বিপুল আগ্রহ, আইসিসিবিতে সুপার সেল কার বাজারের সময় বাড়ল
মার্কিন ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কবার্তা
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩