প্রধানমন্ত্রী-জোলি সাক্ষাৎ সন্ধ্যায়

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২১| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৪
অ- অ+

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের খোঁজখবর নিতে আসা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত ও হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি বর্তমানে ঢাকায় রয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাতটায় গণভবনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জোলি সাক্ষাৎ করবেন নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গেও। উভয় বৈঠকেই রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।

গত সোমবার সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে যান অ্যাঞ্জেলিনা জোলি। এদিন তিনি টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের মুখে বর্মি বাহিনীর নৃশংসতার বয়ান শোনেন।

মঙ্গলবার বিকালে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী। সেখানে তিনি জানান, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকেই আসল পদক্ষেপ নিতে হবে। জোলি বলেন, ‘রোহিঙ্গা এখনই নিজ দেশে ফিরতে পারবেন না। কারণ সেখানে সে পরিবেশ নেই। তাদের ফেরানোর পরিবেশ তৈরি করতে হবে। আর সে দায়িত্ব মিয়ানমারের।’

জোলি আরো বলেন, ‘রোহিঙ্গারাভিটামাটি হারা। তারা অনেক কিছু হারিয়েছে। তাদেরকে ফিরিয়ে নিয়ে পুনর্বাসন করতে হবে মিয়ানমার সরকারকেই।’ মানবাধিকার প্রতিষ্ঠায় সোচ্চার এ অভিনেত্রী সব সময় রোহিঙ্গাদের পাশে আছেন বলেও সাংবাদিকদের জানান।

এর আগে সকালে উখিয়ার কুতুপালং ডি ব্লকসহ চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জোলি। সেখানে রোহিঙ্গা শিশুদের সঙ্গে তিনি সময় কাটান। তাদের সঙ্গে খেলাধুলা করেন। পরে রাখাইনে নির্যাতনের শিকার হয়ে প্রাণে বেঁচে আসা রোহিঙ্গা নারী পুরুষদের কাছে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের গল্প শোনেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে বড় আকারে রোহিঙ্গা সংকট শুরু হলে রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন জোলি। কিন্তু বিভিন্ন কারণে এর আগে অন্তত চারবার তার বাংলাদেশ সফর বাতিল হয় তার। তবে সফল হয়েছে পঞ্চমবারের চেষ্টা। এবার পাঁচদিনের সফরে বাংলাদেশে এসেছেন তিনি।

এর আগে গত বছরের ২১ মে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছা দূত হিসেবে কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছিলেন করেন বলিউডের আন্তজার্তিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

ঢাকা টাইমস/০৬ ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবশেষে পদত্যাগ করলেন সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
ঢাকা টাইমসই সবার আগে জানায় এমপি পদ যাচ্ছে বিএনপির ফেরদৌসী মিষ্টির
পদত্যাগ করছেন এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি
রামগতি-কমলনগরের সকল অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুল