সড়ক দুর্ঘটনায় ফুটবলারের অকাল মৃত্যু

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২০, ১১:১২| আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১১:১৯
অ- অ+

বছরের শুরুতেই দুঃসংবাদ পেল ক্রীড়াঙ্গন। শুক্রবার (৩ জানুয়ারি) ফরাসি ফুটবল ক্লাব গুইনগ্যাম্পের উঠতি তারকা নাথায়েল জুলান সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৩ বছর!

স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী জানা যায়, জুলানকে বহনকারী গাড়িটি পথে আরেকটি গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা খায়।

অফিসিয়ালভাবে গুইনগ্যাম্প বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, 'নাথায়েল জুলানের অকাল মৃত্যুর কথা জানতে পেরে আমরা গভীরভাবে শোকাহত। এই বিষাদময় দিনে আমাদের ক্লাবের সকলের পক্ষ থেকে নাথায়েলের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।'

এই ঘটনার প্রেক্ষিতে আজকের একটি লরিটি ম্যাচ বাতিল করেছে গুইনগ্যাম্প। ২০১৮-২০১৯ মৌসুমে ক্লাবের হয়ে ১০টি ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে মাঠে নেমেছিলেন এই তরুণ।

(ঢাকাটাইমস/০৪ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রামগতি-কমলনগরের সকল অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুল
এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
পূবাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষের ঘটনায় চার মামলা, আসামি প্রায় ২ হাজার