জামালপুরে শীতবস্ত্র বিতরণ

জামালপুরের মাদারগঞ্জে শীতার্তদের মাঝে শীত নিবারণের বস্ত্র বিতরণ করেছে সেবামূলক সংগঠন তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন। শুক্রবার সকালে উপজেলার গুনারিতলা ইউনিয়নের জাংগালিয়া গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় চিকিৎসক ইদ্রিস আলীসহ অন্যান্যরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম জাহাঙ্গীর, সহ-সভাপতি আবু সায়েম মামুন, সহ-সাধারণ সম্পাদক আবির, দপ্তর বিষয়ক সম্পাদক রেজউয়ান শাহজাদা, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ওয়াজেদ মিয়া উপস্থিত ছিলেন।
মানবতার কল্যাণে তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন তিন শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে।
(ঢাকাটাইমস/১০জানুয়ারি/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































