জলমহাল নিয়ে বিরোধ, যুবক খুন

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২০, ২০:২১
অ- অ+

সুনামগঞ্জে জলমহালি নিয়ে বিরোধের জেরে আলীম তালুকদার নামে এক যুবক খুন হয়েছেন। গত শুক্রবার এ ঘটনা ঘটার পর সিলেট ওসমানি মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

নিহত আলীম তালুকদার সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়াবাজ গ্রামের হানিফ খানের ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জলমহাল নিয়ে বড়দই বিলের মালিক পক্ষের সঙ্গে বিরোধ চলছিল আলীম তালুকদারের। গত শুক্রবার জোরপূর্বক আলীম তালুকদারের মালিকানাধীন বড়দই বিলের হিঙ্গিদাইড় খালের মাছ ধরে নিয়ে যায় বিল তদারকিতে থাকা দরিয়াবাজ গ্রামের কয়েকজন লোকজন। এনিয়ে তার সঙ্গে বড়দই বিলের মালিক পক্ষ ও গ্রামের কিছু লোকের বিরোধ হয়।

পরে বিরোধ নিষ্পত্তি করতে গত শুক্রবার বিকালে তাকে বড়দই বিলের খলায় ডেকে নেয় স্থানীয়া। পরে রাত ৮টায় রক্তাক্ত অবস্থায় বিল এলাকা থেকে আলীমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় আলীমের পরিবার। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সিলেট ওসমানি মেডিকেলে পাঠনো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, নিহতের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৭মার্চ/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে পাচারকালে রাঙ্গামাটির দুর্গম সীমান্তে দুই মিনি পাওয়ার টিলার জব্দ
১২ জন অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি
মদের দাম বাড়ালো কেরু অ্যান্ড কোং, আজ থেকেই কার্যকর
তিন ভাইয়ের মানব পাচার সাম্রাজ্য, ৩০ কোটি টাকার লেনদেনের তথ্য সিআইডির হাতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা