কাপাসিয়ায় ভেজাল গুড় কারাখানায় অভিযান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২০, ২০:২১
অ- অ+

গাজীপুরের কাপাসিয়ায় নরসিংপুর গ্রামের নূরুজ্জামানের ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পচা গুড় জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত আরা।

শনিবার বিকালে উপজেলার বারিষাব ইউনিয়নের লোহাদী নরসিংহপুর এলাকায় নুরুজ্জামাননের বাড়ি থেকে গুড় তৈরি জন্য ১৭ বস্তা চিনি ও কেমিক্যাল উদ্ধার করেন।

সরেজমিনে জানা যায়, আমরাইদ বাজারের উত্তর পাশের কোঠামনি বাজার রোড দিয়ে অল্প এগোলে নূরুজ্জামানের বাড়ি। তিনি দীর্ঘদিন ধরে গুড়ের ব্যবসা করছেন। অধিক লাভের আশায় আখের রসের সাথে চিনি ও কাপড়ের রঙ মিশিয়ে চলছে উৎপাদন। লাখ লাখ টাকার ভেজাল গুড় বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে। এক ডিঙ্গিতে জ্বাল করা হয় ১৪ টিন আখের রস। মেশানো হয় আধা বস্তা অর্থাৎ ২৫ কেজি চিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত বলেন, গোপন সংবাদে জানতে পারি লোহাদী এলাকায় একটি বাড়িতে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুড় কারখানা মালিক নুরুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পচা গুড় জব্দ করে থানায় আনা হয়।

তিনি আরও বলেন, এ চিনি ও রঙ মিশ্রিত গুড় খেলে পাকস্থলিতে প্রদাহ বেশি হবে। পরে ঘা হয়ে আলসার ও ক্যানসারে রূপ নিতে পারে।

(ঢাকাটাইমস/২মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রাজধানীতে শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরার তাজিয়া মিছিল সম্পন্ন
সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১, বনদস্যু বাহিনীর প্রধান আটক
জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর, উদযাপনে সরকারি ছুটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা