‘শতভাগ আস্থা অর্জন করতে পেরেছে পুলিশ’

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ১৮:৫২
অ- অ+

‘বর্তমান সরকারের আমলে জনবান্ধব হিসেবে শতভাগ আস্থা অর্জন করতে পেরেছে পুলিশ। অন্যায় অপরাধ দমনে জিরো টোলারেন্সে কাজ করে যাচ্ছে তারা।’

সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এসময় তিনি জানান, এই তদন্ত কেন্দ্র চালুর মধ্য দিয়ে প্রতন্ত এসব এলাকায় অপরাধ কমে আসবে। বিশেষ করে মাদককারবারিদের দমনে বিশেষভাবে কাজ করবে পুলিশ। এক্ষেত্রে পুলিশী কাজে স্থানীয়দের সহযোগীতা করতে আহ্বান জানান মন্ত্রী।

নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে আরও যুক্ত হন- রাজশাহী রেঞ্জের ডিআইজি হাফিজ আক্তার, নওগাঁ জেলা প্রশাসক হারুন- অর-রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরা, উপজেলার চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন।

ঢাকাটাইমস/৬জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4