পাকুন্দিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২০, ১৯:৩৬
অ- অ+

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরে ডুবে লায়ন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নারান্দী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লায়ন ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় লায়ন। কিছুক্ষণ পর পরিবারের লোকজন লায়নকে খুঁজতে শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে বেলা ১২টার দিকে পুকুর থেকে ভাসমান শিশু লায়নকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক লায়নকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান এ ঘটনাটি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্যাতন-সংগ্রামের গল্প তুলে ধরে ছাত্রদল নেতা বাসেতকে প্রশংসায় ভাসালেন জবি অধ্যাপক
দোল পূর্ণিমা আগামীকাল
এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস নিয়ে সুখবর দিল মাউশি
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর পদত্যাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা