অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৬:১৭
অ- অ+

সিরাজগঞ্জের সদর উপজেলায় মোহাম্মদ আলী (২৫) নামে এক অটোরিকশাচালককে শ্বাসরোধ করে হত্যা করে জমিতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত মোহাম্মদ আলী উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ফুলকোচা এলাকায় রাস্তার পাশে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার সারাদিন অটোরিকশা চালিয়ে রাতে বাড়ি ফেরেনি ছেলেটি। সকালে ফুলকোচা এলাকায় ধানক্ষেতে একটি লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি আরোও বলেন, নিহতের গলায় কালো চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে গভীর রাত্রে শ্বাসরোধে হত্যার পর তাকে ধানক্ষেতের পাশে ফেলে রাখা হয়েছে। কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে- তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাতনামায় থানায় মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানের হামলার ভয়ে দ্রুত সাইপ্রাসে ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব, ফেসবুকে যা বললেন সাবেক এই উপদেষ্টা
চুক্তিতে চার সচিব নিয়োগ দিলো সরকার
অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা