করোনা পরীক্ষার ফি কমানোয় ধন্যবাদ সরকারকে

তারানা হালিম
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২০, ১৫:০৭
অ- অ+

এবার আবার লেখার পালা। কথা দিয়েছিলাম আমার লেখা শেষ পোস্টে করোনা পরীক্ষার ফি না কমালে, বা ফ্রি না হলে আমার পেইজে কিছু লিখব না। লিখিনি (ঈদ শুভেচ্ছা দেয়া ছাড়া) আর বঙ্গবন্ধুর ছবি পোস্ট করেছি। যে ছবি ও বাণী শাশ্বত।

যখন সংবাদটি দেখলাম যে করোনা পরীক্ষার ফি কমিয়েছে সরকার, তখনই সরকারকে অনেক ধন্যবাদ দিয়েছি। একদম বিনামূল্যে হলে আরও আনন্দিত হতাম। তবু বিশ্বাস করি টেস্টের ফির বোঝা কমলে টেস্টিং বাড়ছে। ছোট চাওয়াগুলো পাওয়া হলে অনেক ভালো লাগে।

মানুষের জন্য কিছু করতে পারার মাঝে নিজের জন্য ও একটা তৃপ্তি আছে। আজ তাই আবার লেখা শুরু করলাম। যেন আটকে থাকা নি:শ্বাস নিতে পারছি। আপনারা হয়তো ভাবেন আমি মন্তব্যগুলো দেখি না। আমি কিন্তু সব কমেন্ট পড়ি।

আপনাদের দূরের কেউ মনে হয় না। কতবার যে আপনারা আমাকে উৎসাহিত করেছেন তা হয়তো নিজেরাই জানেন না। বন্ধুর চলার পথে অনেক ছোট করে লেখা মন্তব্য অনেক বড় প্রেরণা দেয়। আপনারা তাই করেছেন। এখন থেকে করোনা পরীক্ষার ফি কমে, হাসপাতালে ১০০ টাকা, বাসায় করালে ৩০০ টাকা। আমি লিখব আবার।

লেখক: সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, আইনজীবী ও অভিনয়শিল্পী

ঢাকাটাইমস/২০আগস্ট/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুষলধারে বৃষ্টি ঢাকায়, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
৩৪ ম্যাচের অপরাজিত যাত্রা থামল মরক্কোর
মাশহাদে ইমাম রেজা (আ.)–এর মাজারে দাফন করা হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে
পার্বত্য চট্টগ্রামে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা