শক্তভাবে ফেরার প্রত্যয় রিয়াদের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২০, ২১:৩০
অ- অ+

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল জেমকন খুলনা। এই দলে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। আছেন ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল-আমিন হোসেন, জহুরুল ইসলামদের মতো অভিজ্ঞ সব ক্রিকেটার। তারপরও মাঠের পারফরম্যান্সে ব্যর্থ এই দল।

প্রথম ম্যাচে হারতে হারতে জিতে গেলে পরে টানা দুই ম্যাচে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল জেমকন খুলনা। শনিবারের তারা হেরেছে একেবারে বাজেভাবে। গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে তারা অলআউট হয়ে যায় মাত্র ৮৬ রানে। পরে চট্টগ্রাম ম্যাচটি জিতে নেয় ৯ উইকেটে।

তবে, এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চায় খুলনা। শনিবার ম্যাচের পর দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘আমরা আবার ব্যর্থ হয়েছি। দলের ব্যাটিং বিভাগ একেবারেই ভালো করতে পারেনি। আমাদের স্পিন বিভাগ খুব ভালো করেছে, সাকিব ভালো বল করেছে। এটা ইতিবাচক দিক। কিন্তু এটা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না।’

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করত পারছি না। ড্রেসিংরুমে যেটা বলছি, সেটা মাঠে করতে পারছি না। তবে, দল হিসেবে আমরা এখনো ইতিবাচক আছি। শক্তভাবে ঘুরে দাঁড়াতে চায় আমরা। আশা করি, পরের ম্যাচে খুব ভালো করতে পারব।’

মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমরা কী ভুল করেছি। চেষ্টা করতে হবে একই ভুল আবার না করার। আমার মনে হয়, উইকেট কিছুটা বোলারদের পক্ষে ছিল। কিন্তু এটা কোনো অজুহাত নয়। আমরা নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারিনি।’

(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4