তেঁতুলিয়ায় ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২০, ২২:১৭
অ- অ+

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রলির ধাক্কায় আব্দুল খালেক (৬৫) নামে এক সাইকেল আরোহী মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধার পর উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুল খালেক বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজার করতে শালবাহান বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রলি আব্দুল খালেককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের সহযোগিতায় ট্রলিটি আটক করা হলেও চালক ও তার সহকারীরা পালিয়ে যায়।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ওসি জহুরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই: “কব্জি কাটা” গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার
পিতা মুক্তিযুদ্ধে শহীদ অথচ জামায়াত এমপি জন্মেছেন ১৯৮১ সালে, বক্তব্য ভাইরাল
এমবাপ্পের রেকর্ড জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের, সেনেগালকে ৩-১ গোলে হারালো
দেশের ১০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা