করোনায় সুস্থ ৯ কোটি, মৃত্যু প্রায় সাড়ে ২৫ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ০৮:২২
অ- অ+

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান। করোনার প্রকোপ বিশ্বব্যাপী চলছে। এখন পর্যন্ত প্রায় সাড়ে ২৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। করোনা থেকে সেরে উঠেছেন ৯ কোটির বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৭০ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫ হাজার ৫৭৯ জন।

করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ৩৪৩ জন। মৃত্যু হয়েছে ২৫ লাখ ৪২ হাজার ৫৫৬ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ কোটি ২ লাখ ‌২৮ হাজার ৭৫০ জন।

করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯২ লাখ ৫৫ হাজার ৩৪৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ২৫ হাজার ৭৭৬ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ১২ হাজার ৫৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ১৯৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৫১ হাজার ২৫৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫৫ হাজার ১৮ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।

ঢাকাটাইমস/০১মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী
স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফেসবুক ও মেসেঞ্জারের মুছে ফেলা তথ্য চেয়ে মেটার কাছে চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা