নোয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোচালক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:০৮
অ- অ+

নোয়াখালীর কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইয়াসিন নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে গ্রেপ্তার ইয়াসিনকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে কবিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইয়াসিনের বাড়ি ফতেজঙ্গপুর এলাকায়।

স্থানীয়রা জানায়, অটোরিকশা চালক ইয়াসিন প্রতিদিন ওই শিশুদের বাড়িতে তার রিকশাটি রাখতো। বৃহস্পতিবার দুপুরে খাওয়ার পর রিকশাটি আনতে ওই বাড়িতে যায় ইয়াসিন। এসময় শিশুটির বাবা অসুস্থ ও মা বাড়িতে না থাকার সুযোগে তাকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে রিকশায় তোলে ইয়াসিন। বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর রিকশা থেকে পড়ে যায় শিশুটি। এসময় ফাঁকা সড়কে শিশুটিকে ধর্ষণ করে ইয়াসিন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করা হয়। গ্রেপ্তার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথমবারের মতো ঢাকায় বসছে ইউএনও সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দুর্গার সাজে মোহনীয় পরীমনি, দিলেন ইতিবাচক বার্তা
১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরাও অংশ নিতে পারবে: আইনমন্ত্রী