জেলে শাহরুখ পুত্রের পরিচয় ‘কয়েদি নম্বর ৯৫৬’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২১, ১০:৫৬| আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১১:০১
অ- অ+

মাদক মামলায় গ্রেপ্তার বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান জেলবন্দি। অন্যান্য সাধারণ কয়েদিদের মতো তিনিও পেয়েছেন নম্বর। আরিয়ানের কয়েদি নম্বর ৯৫৬। বৃহস্পতিবার মুম্বাইয়ের আর্থার রোড জেলে কয়েদিদের নম্বর দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মুম্বাই সেন্ট্রাল জেল তথা আর্থার রোড জেলে এক সপ্তাহ হয়ে গেল শাহরুখ-তনয় আরিয়ান খানের। একই দিনে প্রমোদতরী মাদক মামলায় আরিয়ানের জামিনের আবেদন স্থগিত রেখেছে আদালত। অর্থাৎ আগামী ২০ অক্টোবর, বুধবার পর্যন্ত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ান-সহ মাদক মামলায় ধৃতদের।

জেল সুত্র বলছে, নতুন জায়গায় মানিয়ে নিতে যথেষ্ট অসুবিধায় পড়ছেন আরিয়ান। তাকে দেখে দৃশ্যত হতাশ লেগেছে। নিরাপত্তার কারণে প্রমোদতরীর মাদক মামলায় ধৃতদের পৃথক ব্যারাকে রাখা হয়েছে।

করোনা আবহে জেলে প্রবেশ করলেই থাকতে হয় নিভৃতবাসে। সে জন্য জেলের মধ্যেই রয়েছে পৃথক ব্যবস্থা। বুধবার পর্যন্ত সেই কোয়ারান্টিন সেলেই ছিলেন আরিয়ানরা। সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। সকলেরই করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর তাদের সাধারণ ব্যারাকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কয়েদি নম্বর পেয়েছেন আরিয়ান।

জেলের খাবারই খেতে হচ্ছে আরিয়ানদের। এখানে বাইরে থেকে খাবার পাঠানোর নিয়ম নেই। কিন্তু প্রথম কয়েকদিন জেলের খাবার না খেলেও ইদানীং সেই খাবার খেতে বাধ্য হচ্ছেন আরিয়ান। কিন্তু খাবার খেয়ে মন যে ভরছে না, তা স্পষ্ট।

আর্থার রোড জেলের কয়েদিদের সকাল ৬টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হয়। আরিয়ান তার ব্যতিক্রম নন। সকাল ৭টায় নাস্তা পরিবেশন করা হয়। সকাল ১১টায় দুপুরের খাবার। সন্ধ্যা ৬টার মধ্যে রাতে খাবার খেয়ে নিতে হয়। তার পর থেকে বন্ধ হয়ে যায় জেলের ব্যারাক।

বিকেলে জেলের মধ্যেই একটি খোলা জায়গায় ঘোরাঘুরি করেন কয়েদিরা। আরিয়ানও সেখানে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4